বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে ২০

আহত ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন

বিপর্যয়স্থল থেকে মৃতদেহ সরানোর জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক দুর্যোগে নিহতদের মরদেহ উদ্ধার ও উদ্ধারকর্মীদের কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭১ জন। যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

সোমবার ২১ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর বিবৃতিতে জানায়, এ ঘটনায় আহত ও নিহতরা উত্তরার বিভিন্ন হাসপাতালে আছেন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন আহত, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে আহত ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত ১ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন আহত ভর্তি আছে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

বিষয়:বেড়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…