আন্তর্জাতিক

গাজায় অনাহারে ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে

গাজায় অসহায় মানুষজন খাবার সংগ্রহের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অনাহারে ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে, ছবি তোলা হয়েছে মানবিক সংকটের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় অনাহারে ও অপুষ্টিতে প্রতিনিয়তই মৃতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে শিশুসহ ৯ জন ফিলিস্তিনি অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। এই নিয়ে গাজায় অনাহারেই মারা গেছেন অন্তত ১২২ জন। এছাড়া ইসরায়েলের হামলায় দেশটিতে আরো ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইউনিসেফ ও বিভিন্ন মানবিক সংস্থা বলছে, আগস্টের মাঝামাঝিতে অপুষ্টির শিকার শিশুদের জীবন বাঁচাতে বিশেষ খাবার শেষ হয়ে যাবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, গাজায় ইসরায়েলের ত্রাণ প্রবেশের বাধা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

এছাড়া যুক্তরাজ্যের ২২১ এমপি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে আহ্বান জানিয়েছেন।

বিষয়:অনাহার গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…