চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গাজায় ইসরায়েলি হামলার দৃশ্য, ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-এনবিসি নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা এই হামলায় অঞ্চলটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর মানবিক সংকট পৌঁছেছে চরম পর্যায়ে।

মঙ্গলবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অবিরাম বোমাবর্ষণ করছে। ফলে উপত্যকায় এখন আর কোনো স্থানই নিরাপদ নয়। একইসঙ্গে খাদ্য, পানি ও ওষুধের প্রবেশে বাধা দেওয়ায় অঞ্চলজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকট আকার ধারণ করেছে।

শুধু সোমবার ভোর থেকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহত হয়েছেন ৩০ জন, যাদের মধ্যে ১৪ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন। শহরের সাবরা এলাকায় ড্রোন হামলায় সাংবাদিক ইসলাম আল-কউমিসসহ আরও তিনজন নিহত হন। গাজার পূর্বাঞ্চলে ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে আবাসিক এলাকাগুলো একের পর এক মাটির সঙ্গে মিশে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন আরও ৫ জন, যাদের মধ্যে ২ জন শিশু। চলমান খাদ্য সংকটে এখন পর্যন্ত দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬৩ জন, এর মধ্যে ১১২ জনই শিশু।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, গাজায় ৫ বছরের নিচের প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। মানবিক সহায়তার রাস্তাগুলো বন্ধ থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

এদিকে, কাতার ও মিশরের মধ্যস্থতায় প্রস্তাবিত ৬০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে হামাস। চুক্তি কার্যকর হলে গাজায় আটক অর্ধেক ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে কিছু ফিলিস্তিনিও। তবে ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন, এর আগেও বহু যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা বাস্তবে কার্যকর হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT