চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশের সড়ককে নিরাপদ রাখতে এত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কোন কাঙ্ক্ষিত সুফল মিলছে না। সড়কে-মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। তাইতো সড়ক এখন আতঙ্কে পরিণত হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও এসেছে ঈদের দিনের ন্যায়, দ্বিতীয় দিনেও মৃত্যুর খবর।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ সড়কের মৃত্যুর সংখ্যা ১৩ জন। এছাড়াও আহত হয়েছে আরও অনেকে।

রাজধানী ঢাকা:

রাজধানীর মতিঝিলে দুপুর দেড়টার দিকে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম রুহুল আমিন শেখ (৫৫)। ময়নাতদন্তের জন্য রুহুল আমিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদারীপুর:

আজ দুপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজারমুখী সড়কে মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৪ যুবক। এছাড়াও গুরুতর আহত হয় আরও দু’জন।

কুমিল্লা:

সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

রংপুর:

আজ বেলা আড়াইটার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

নরসিংদী:

Reneta

বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে মাধবদীর রাইনাদী এলাকায়তে মিনিবাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মিনিবাসে থাকা অন্তত ১০ জন যাত্রী।

গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল সোয়া ১১টার দিকে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে রনি শিকদার নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফিতরদুর্ঘটনাসড়ক দুর্ঘটনাসড়কে মৃত্যুর মিছিলসড়কে-মহাসড়কে দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

জুন ১৬, ২০২৬

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ‘শিরকের পর্যায়ে চলে যায়’: মুজিবুর রহমান

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT