চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘দাদাগিরি ২’ বিজয়ী অভিনেতা, কী হয়েছিলো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেতার ছবি, গগনচুম্বী আকাশের নিচে sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন ভারতীয় টেলি অভিনেতা নীতিন চৌহান। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে একসময় আলোচনায় উঠে আসেন নীতিন। পরবর্তী সময় এমটিভি স্প্লিটসভিলা, ক্রাইম পেট্রোল, তেরে ইয়ার হুঁ-র মতো একাধিক শোয়ে দেখা গিয়েছেন তাকে।

শুক্রবার সকালে মুম্বাইতেই মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৫ বছর! এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

নীতিনের ঘনিষ্টবন্ধু কুলদীপ টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘শুক্রবার (৮ নভেম্বর) সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন! তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’

Banglabid

কুলদীপ আরও জানান, ‘আমি এই মুহূর্তে ওর পরিবারের সঙ্গে মুম্বাইতেই রয়েছি। ওর বাবাও দেহ দিল্লিতে নিয়ে যেতে এখানে আসছেন। আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।’

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। যদি আপনি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতেন তাহলে ভালো হত।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Reneta

প্রসঙ্গত, অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাক্রাইম পেট্রোলদাদাগিরিবলিউডসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি শিশু মুনতাহা’র

পরবর্তী

‘বেস্ট ফ্রেন্ড’ নিয়ে স্মৃতিকাতর জোভান-মেহজাবীন

পরবর্তী
জলকেলিতে ভেজা দুই বন্ধু হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেস্ট ফ্রেন্ড' নিয়ে স্মৃতিকাতর জোভান-মেহজাবীন

বাংলাদেশ ক্রিকেট কোচ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে শুরু সকলের ‘প্রিয় কোচ’ সালাউদ্দিনের

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT