চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিচার বিভাগীয় তদন্ত দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৪
বাংলাদেশ
A A
অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা চলমান শহরে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানির ঘটনা এবং অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৪টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৪টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন রোববার ২৮ জুলাই এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায়।

বিবৃতিতে নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে হাইকোর্টের রায় এবং সেই মোতাবেক সরকারি পরিপত্র জারির ফলে আন্দোলনের মূল দাবি বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে অন্যান্য দাবি বাস্তবায়নে সব পক্ষকে আন্তরিকতা ও আলাপ-আলোচনার পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে কোটা আন্দোলনের সুযোগে একটি বিশেষ মহল সুপরিকল্পিতভাবে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশকে অকার্যকর করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।  এসব কর্মকাণ্ড প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতা সংগঠনসমূহ  হলো, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ,বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ ,বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ,বাংলাদেশ গ্রাম থিয়েটার ,বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং আইটিআই বাংলাদেশ কেন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচার বিভাগীয় তদন্তরাষ্ট্রীয় সম্পদসাংস্কৃতিক ফেডারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT