চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের কুকুরের মতো গুলি করেছে সরকার: বিজেপি নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিম বঙ্গের বিজেপি প্রেসিডেন্ট দিলীপ ঘোষ বলেছেন, যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তাদের গুলি করে মারা উচিত। ঠিক যেমনটা আগে বিজেপি শাসিত রাজ্যে মারা হতো।

পশ্চিম বাংলার নদীয়া রাজ্যে এক উন্মুক্ত সভায় দিলীপ ঘোষ, গত বছরের ডিসেম্বরে নাগরিকত্ব বাতিল আইনের প্রতিবাদের সময়ে রেল ও গণপরিবহণ ধ্বংসকারীদের গুলি ও লাঠিচার্জের অনুমতি না দেয়ায় মমতা ব্যানার্জির সমালোচনাও করেন।

তিনি বলেন, তারা কী মনে করে? এসব গণপরিবহন কার? তাদের বাবার? এসব গণপরিবহন যারা ট্যাক্স দেয় তাদের। এখানে আসবে, আমাদের খাবে, এখানে থাকবে আবার জনগণের সম্পদ নষ্ট করবে। এটা কি তাদের জমিদারী? লাঠিপেটা করা হবে, গুলি করে দেবো আর জেলে পুরে রাখবো।

এই নেতা আরো বলেন, দিদির পুলিশ ওই সব ধ্বংসকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেননা তারা তার ভোটার। উত্তর প্রদেশ, কর্ণাটক ও আসামে আমাদের সরকার তাদের কুকুরের মতো গুলি করেছে। সেটা ঠিকই করেছে।

দিলীপ ঘোষ তাদেরকে হিন্দু বাঙালিদের স্বার্থ নষ্টকারী হিসেবে উল্লেখ করে বলেন, পুরো দেশে ২ কোটি মুসলিম অনুপ্রবেশকারী আছেন। তার মধ্যে ১ কোটি পশ্চিম বাংলাতেই। আর মমতা ব্যানার্জি তাদের রক্ষা করার চেষ্টা করছেন।

তবে কংগ্রেস নেতা দীনেশ গুণ্ডু রাও বিজেপি নেতার এই ধরনের ভাষা ব্যবহারের সমালোচনা করেছেন। টুইটে তিনি বলেন, যদি এমনটাই হওয়ার কথা হয় তাহলে জেএনইউতে বিজেপি বা এবিভিপি সন্ত্রাসীদের কেন পুলিশ গুলি করলো না কুকুরের মতো। এটা অন্যকে আক্রমণ করার মতো ভাষা। সরকারি ক্ষমতা দিয়ে মানুষকে ক্রীতদাস করার ভাষা।

Reneta

গত বছরের ডিসেম্বর থেকে ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ চলছে। যেটার কারণে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে গিয়ে অমুসলিমরা গিয়ে সহজেই ভারতীয় নাগরিক হতে পারবে। সমালোচকদের মতে এটা মুসলিমদের বিরুদ্ধে আইনের বৈষম্য এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতা মূলনীতির পরিপন্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিকত্ব আইনবিজেপিভারতরাষ্ট্রীয় সম্পদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT