চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“আমরা সবাই রাজাকার” স্লোগানের নিন্দা সাংস্কৃতিক ফেডারেশনসমূহের 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
বাংলাদেশ
A A
Protest against 'We Are All Razakars' slogan at a cultural event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলনকারীদের “আমরা সবাই রাজাকার” স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংস্কৃতিক ফেডারেশনসমূহ। মঙ্গলবার ১৬ জুলাই এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।

বিবৃতিতে ফেডারেশনসমূহ উল্লেখ করেছে, কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ১৪ জুলাই রোববার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার” ও “আমরা সবাই রাজাকার” বলে যে স্লোগান দিয়েছে তাতে পুরো জাতি বিস্মিত ও ক্ষুব্ধ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা যখন নিজেদের ‘‘রাজাকার’’ উল্লেখ করে স্লোগান দেয় তখন মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্মম নির্যাতনের শিকার হওয়া নারী-শিশুসহ সবার প্রতি চূড়ান্ত অবমাননা করা হয়।  অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররা শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ ও নির্মম নির্যাতন চালিয়েছিল।

আন্দোলনে অংশগ্রহণকারীদের একাংশের মুক্তিযুদ্ধবিরোধী এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ‘‘ওই শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পারবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের পথে চলবে।’’

Banglabid

বিবৃতিদাতারা বলেন, যেকোনো বিষয়ে মত, ভিন্ন মত থাকলে আলাপ-আলোচনা ও শান্তিপূর্ণ পন্থায় দাবি আদায়ের জন্য আন্দোলন করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কিন্তু আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য, কটাক্ষ করা পুরোপুরি অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যের শামিল।’

শিক্ষার্থীদের গর্বের সাথে মহান মুক্তিযুদ্ধের স্লোগান “জয় বাংলা” উচ্চারণ করার আহ্বান জানিয়েছে বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশনগুলো।

বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশনগুলো হল: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংস্কৃতিক ফেডারেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT