ফুটবল

পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় সাময়িক বরখাস্ত রোনালদো, শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু

পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় সাময়িক বরখাস্ত রোনালদো, শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে শাস্তি দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। সঙ্গে বিষয়টি অধিকতর তদন্তের জন্য শৃঙ্খলা বিভাগে পাঠানো। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ থাকবেন ৪১ বর্ষী তারকা।

ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, শাস্তিমূলক কার্যক্রম শুরুর আগপর্যন্ত রোনালদো স্বয়ংক্রিয় অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। পরে শৃঙ্খলা পরিষদ তার বিরুদ্ধে অতিরিক্ত সতর্কতামূলক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং বিষয়টিকে জরুরি হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নেয়।

মামলাটি আরও তদন্তের জন্য শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য গোপন রাখা হবে বলে জানিয়েছে ফেডারেশন।

নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকার পর কোচ হোর্হে জেসাসের সঙ্গে রোনালদোর বিরোধের সূত্রপাত। পরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান পর্তুগালের অধিনায়ক।

পরে দীর্ঘ বিবৃতিতে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রোনালদো। সতীর্থদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি নিজের কাজের জন্য শাস্তি মেনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

পর্তুগাল ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কোনো খেলোয়াড়। তবে রোনালদোর ক্ষেত্রে চূড়ান্ত শাস্তি কতটা হবে, তা এখনো নিশ্চিত নয়।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগ পর্তুগাল পর্তুগাল ফুটবল ফেডারেশন ফাব্রিজিও রোমানো সাময়িক বরখাস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…