বিনোদন

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে মুম্বাইয়ে আটক হয়েছেন আমির খানের ভাগ্নে ও অভিনেতা ইমরান খান।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমরান খানসহ ৪০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ে এই কর্মসূচি পালন করা হয়। অনুমতি ছাড়া জমায়েত ঠেকাতে পুলিশ অভিযান চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশের কর্মকর্তারা জানান, দক্ষিণ মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর সমর্থকেরা।

সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ইন্ডিয়া টুডে

বিষয়:অভিনেতা অভিনেতা আমির খান আমির খান ইমরান খান বিজেপি মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…