ফুটবল

হাজার গোলে লক্ষ্য রেখে ক্লাবে ফিরে এলেন রোনালদো, কত গোল দূরে?

হাজার গোলে লক্ষ্য রেখে ক্লাবে ফিরে এলেন রোনালদো, কত গোল দূরে?

নেশনস লিগের মাঝে হটাৎ জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে তাকে ঘিরে নানা কথার চর্চা হচ্ছে। সিআর সেভেন নিজেও মুখ খুলেছেন, পরে সব খুলে বলতে চেয়েছেন। দল ছেড়ে গেলেও আবার পর্তুগাল জার্সিকে বিদায় বলে দেননি। ক্যারিয়ারে হাজার গোল থেকে খানিক দূরে আছেন। সেই লক্ষ্য পূরণে ফিরে এসেছেন ক্লাব আল-নাসারের অনুশীলন ক্যাম্পে।

বৃহস্পতিবার দল এবং কোচের সাথে সম্পর্কের টানাটানিতে জাতীয় দল ছেড়ে চলে যান রোনালদো। সোমবার রাতে ক্লাবের ক্যাম্পে যোগ দিয়েছেন। জানিয়েছে আল-নাসের।

৪১ বর্ষী পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারে ১,৩৩৮ ম্যাচ খেলে ৯৭৯ গোল করেছেন। যা ফুটবল ইতিহাসে রের্কড গোল। হাজার গোল থেকে সবে ২১ কদম দূরে আছেন। পর্তুগালের হয়ে রোনালদো ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। এটি যেকোনো জাতীয় দল খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চের বিশ্বরেকর্ড।

পর্তুগালের ক্যাম্প ছেড়ে আসার পরও কোচ হোর্হে জেসাস অবশ্য আগামীতে রোনালদোর জন্য জাতীয় দলের দরজা খোলা রাখার কথাই জানিয়েছেন।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল হের্হে জেসাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…