রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূত একান্ত সাক্ষাৎকারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বিষয়:আওয়ামী লীগ ইয়াও ওয়েন ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…