বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা উল্লেখ করে এদেশে আরো বেশি বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে সুসম্পর্কের এমন ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।







