স্বাস্থ্য

করোনায় আক্রান্ত নতুন ৩৮ জন

Bangladeshi health worker administering vaccine to a child wearing a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

Health worker giving COVID-19 vaccine to a young girl with her mother in the background, in a community health setting in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় আজ ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫ জন।

আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৭ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৪৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩০৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৫ জন। শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…