চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ দিনে ‘কুলি’র থলিতে যতো রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
বিনোদন
A A
নাটকের এক দৃশ্য যেখানে একজন অভিনেতা দর্শকদের সামনে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রাজিনীকান্ত অভিনীত সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবি ‘কুলি’। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিটি মাত্র ৮ দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৪৪৪ কোটি রুপি!

প্রথম চার দিনের ওপেনিং উইকেন্ডেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ৩৫০ কোটির বেশি! এক সপ্তাহে এই সংখ্যা পৌঁছে গেছে ৪৪৪ কোটিতে! এর মাধ্যমে ‘কুলি’ পেরিয়ে গেছে জুনিয়র এনটিআরের দেবারা পার্ট ১-এর লাইফটাইম কালেকশন।

ভারতের বাজারে ছবিটি নেট আয় করেছে প্রায় ২৩০ কোটি রুপি! অন্যদিকে, বিদেশি বাজার থেকে বেশ দারুণ আয় করেছে সিনেমাটি। বলিউড মুভিরিভিউজ বলছে, ৮ দিনে বিদেশের বাজার থেকে ‘কুলি’ আয় করেছে প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার (১৭১ কোটি রুপি)।

Banglabid

গেল সোমবার থেকে ভারতের বক্স অফিসে ছবিটির আয় প্রায় ৬৫% কমে গেলেও শক্ত অবস্থান ধরে রেখেছে ‘কুলি’। বৃহস্পতিবারে (২১ আগস্ট) এসে দৈনিক আয় নেমে আসে এক অঙ্কে! তবুও শক্তিশালী প্রথম দফার আয়ে ছবিটি বড় অঙ্কে পৌঁছাতে সক্ষম হয়েছে।

শুক্রবারেই (২২ আগস্ট) ছবিটি ৪৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

যাদের ছাড়িয়ে গেল ‘কুলি’

এখন পর্যন্ত কুলি ছাড়িয়ে গেছে—
জুনিয়র এনটিআরের দেবারা পার্ট ১ (৪৩০ কোটি)
রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান (৪৩১ কোটি)
ঋষভ শেঠির কান্তারা (৪১৬ কোটি)
কমল হাসানের বিক্রম (৪১৪ কোটি)

Reneta

‘কুলি’র সামনে এখন বিজয় থালাপতির ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট)-এর দিকে, যার আয় প্রায় ৪৫৭ কোটি রুপি!

রাজিনীকান্ত ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির, উপেন্দ্র ও সত্যরাজ। বলিউড সুপারস্টার আমির খান এই ছবির মাধ্যমে প্রথমবার তামিল সিনেমায় অভিষেক করেছেন। এছাড়া পূজা হেগড়ের বিশেষ উপস্থিতি রয়েছে একটি গানে।

ছবির কাহিনি একজন সাবেক ইউনিয়ন নেতাকে ঘিরে, যিনি তার বন্ধু রাজশেখরের মৃত্যুর পেছনের সত্য খুঁজতে নামেন। এই ন্যায় খোঁজার পথে তাকে লড়তে হয় গ্যাংস্টার সাইমন ও তার সহযোগী দয়ালের সঙ্গে।

সূর্য পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন কলানিধি মারান। যদিও সমালোচকদের কাছ থেকে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে রাজিনীকান্তের এনার্জি, স্টাইল ও পর্দায় উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপেন্দ্রকুলিতামিলতেলুগুতেলুগু ফ্যান্টাসি-ড্রামানাগার্জুনাবক্স অফিসবলিউডরজনীকান্তশ্রুতি হাসানসিনেমাসৌবিন শাহিরহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT