চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার এক মঞ্চে নব্বইয়ের কালজয়ী ৪ ব্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
ঢাকা রেট্রো ব্যান্ডের সদস্যরা মঞ্চে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বই দশকের জনপ্রিয় ও কালজয়ী ব্যান্ডগুলো নিয়ে বরাবরই উচ্ছ্বসিত তারুণ্য। এরমধ্যে শীর্ষ চার ব্যান্ড নিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট এর। ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টটির ভেন্যু শেষ সময়ে এসে হলো পরিবর্তন।

নব্বই দশককে বলা হয় বাংলা ব্যান্ডের স্বর্ণ যুগ। সেই যুগের চার জনপ্রিয় ব্যান্ডকে দেখা যাবে এক মঞ্চে! এ নিয়ে শ্রোতাদর্শকের উত্তেজনার শেষ নেই! নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট।

রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিলো ঢাকা রেট্রো কনসার্টটির। বৃহস্পতিবার আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানালো, শুক্রবার কনসার্টটি ঢাকা অ্যারেনায় হচ্ছে না। পরিবর্তিত ভেন্যু পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। ইনডোরে হবে এই আয়োজন।

একদিন আগে এসে কেন হঠাৎ ভেন্যু পরিবর্তন। আয়োজকরা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার ঢাকায় বৃষ্টির পূর্ভাবাস পেয়েই ঢাকা অ্যারেনা থেকে কনসার্টের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

ব্লু ব্রিক কমিউনিকেশন-এর ইমা জাহান এক ভিডিও বার্তায় জানান,শেষ সময়ে এসে ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনাই আমাদের ছিলো না। কিন্তু ওয়েদার ফোরকাস্টে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকায় শ্রোতাদর্শকের বেটার এক্সপেরিয়েন্স দিতে আমরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।

এসময় তিনি জানান, ভেন্যু পরিবর্তন হলেও শ্রোতাদর্শকদের ভেন্যুতে আসার সুবিধার্থে পাঠাও সার্ভিস, সাটল বাস-এর ব্যবস্থাও করা হয়েছে। যা কুড়িল থেকে ভেন্যুতে নিয়ে যাবে। যারা কনসার্টের টিকেট কেটেছেন, এ বিষয়ে তাদের ইমেইলে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও ভিডিওতে বলেন

Reneta

১৮ অক্টোবর প্রয়াত কিংবদন্তী শিল্পী আয়ুব বাচ্চুর মৃত্যু দিন। বিশেষ এই দিনে অনুষ্ঠিতব্য কনসার্টটি উৎসর্গও করা হয়েছে বাংলা রকের এই বর্ষীয়ান গায়কের স্মরণে!

আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, আশি ভাগের বেশী টিকেট বিক্রি হয়ে গেছে। অনলাইনে ‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক টিকেট কাটতে পারছেন। সাইটে দুই ক্যাটাগরিতে টিকেট পাওয়া যাচ্ছে। ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।

ইমা জানিয়েছেন, আয়োজনটি শুরু হবে বিকেল ৪টায়, আর শেষ হবে রাত ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চআর্ককনসার্টগানদলছুটনগরবাউল জেমসমাইলসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT