চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বড় ওপেন-এয়ার কনসার্ট। জুলাই আন্দোলনের স্মৃতি, গণতান্ত্রিক চেতনা এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ভিন্ন দুটি আয়োজনে মঞ্চে উঠবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এই ওপেন-এয়ার কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে মঞ্চে থাকবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান।

এছাড়া বিশেষ পরিবেশনায় অংশ নেবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী।

আয়োজকদের ভাষ্য, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের যে স্পিরিট জুলাই আন্দোলনে জন্ম নিয়েছিল, তা সংগীতের মাধ্যমে উদ্‌যাপন করতেই এই আয়োজন। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

এদিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। দুপুর ১টা থেকে দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। কোনো টিকিট ছাড়াই সবাই কনসার্ট উপভোগ করতে পারবেন।

Reneta

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসকে স্মরণ করতেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, উদ্বোধনী পর্বে পারফর্ম করবে রে রে। এরপর মূল পর্বে মঞ্চে উঠবে এসেইস, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেজ। পাশাপাশি থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভয়েড রাফাআর্কআর্টসেলএসেইসওয়ারফেজজুলাই গণঅভ্যুত্থানজুলাই গণঅভ্যুত্থান দিবসডিফারেন্ট টাচতাসরিফমাইলসলালনলিড বিনোদনশিরোনামহীনহাইওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT