চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ (৬ জুন) শনিবার দেশটির রাজধানীর যন্তর-মন্তরে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ ও ভালোবাসাপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালনার মাধ্যমে পরিবর্তনের দাবি জানানো হবে। বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেই এই আন্দোলনের সূচনা করা হয়েছে।

এদিকে শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়য়াংচুকও ঘোষণা দিয়েছেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনি আন্দোলনে যোগ দেবেন। বিক্ষোভকে কেন্দ্র করে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরের ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত অভিজিৎ দীপকের বাসভবনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির প্রয়োজন হলে অতিরিক্ত জনবল মোতায়েন করা হবে। বর্তমানে দীপকের বাবা-মা ওই বাসভবনে অবস্থান করছেন না।

Reneta

এর আগে সিজেপির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, তরুণদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ককরোচ জনতা পার্টিবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

ভারত দলে প্রথমবার সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন শ্রেয়াস

জুন ৬, ২০২৬

পেলে থেকে মেসি: বিশ্বকাপের আগেই দেখুন এই ১০ সিনেমা

জুন ৬, ২০২৬

রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাভারে একদিনে ১৮৬৮ শ্রমিক ছাঁটাই, কারখানার সামনে বিক্ষোভ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT