চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়হীন মেসির মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম সংস্করণের। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির ইন্টার মিয়ামির মুখোমুখি হয়েছিল আল আহলি। রোমাঞ্চকর ম্যাচে দারুণ সব সেভ করে দুদলকেই জয়বঞ্চিত করেছেন দুদলের গোলরক্ষক। মেসির ফ্রি-কিক কিংবা বাঁ-পায়ের বাঁকানো শটও তাই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। আহলির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে মিয়ামিকে।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে রোববার ভোরে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে মিয়ামি। আগে তিনবার ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন মেসি। তখন অবশ্য আর্জেন্টাইন মহাতারকার গায়ে বার্সেলোনার জার্সি, আর বিশ্বকাপের পরিসরও ছিল ছোট। সাত দল থেকে অভূতপূর্বভাবে প্রথমবার ফিফা ক্লাবের এ মেগা টুর্নামেন্ট ৩২ দলে রূপ দিয়েছে।

শেষটা সমতায় হলেও আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই ভালোই জমেছিল। কোন দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিশরের ক্লাবটি প্রথমার্ধের শেষদিকে পায় পেনাল্টি। তবে ত্রেজেগিটের নেয়া শট সেভ করে ফেলেন মিয়ামি গোলরক্ষক অস্কার উসতারি। ৩৮ বর্ষী গোলরক্ষক শুধু ৪৩ মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি।

বিপরীতে আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউয়িও দারুণ করেছেন। মোট ৫টি সেভ করেছেন ৩৬ বর্ষী গোলরক্ষক। যার একটি ছিল ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেজের শটে। যার কিছুক্ষণ আগে মেসির একটি শট বারে গিয়ে লাগে।

মিয়ামির পরের ম্যাচ ১৯ জুন রাত ১টায় পর্তুগালের দল পোর্তোর বিপক্ষে। আর ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে আল আহলির ম্যাচ একই দিনে, রাত ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আহলিক্লাব বিশ্বকাপ ২০২৫মিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬

হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী যুবক ভারতে, পতাকা বৈঠকে দেশে ফেরত

জুলাই ২, ২০২৬

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শেষ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT