কৃষি

জলবায়ু পরিবর্তনে শীতকালীন শাকসবজির চারা উৎপাদন ব্যাহত

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রবি মৌসুমকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলায় চলছে শীতকালীন সবজি চারা বিক্রির ধুম। পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের বীজতলাগুলো থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি চারা ছড়িয়ে পড়ছে সারাদেশের প্রান্তিক কৃষকদের হাতে। প্রতি বছর এ অঞ্চল থেকে ১৫ থেকে ২০ কোটি টাকার চারা বিক্রি হলেও, জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তা এবং ঊর্ধ্বমুখী উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা।

বিষয়:মুন্সীগঞ্জ রবি মৌসুম শীতকালীন সবজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…