চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে মার্কেট দখলের চেষ্টায় বিল্ডিং মালিককে কুপিয়ে হত্যা

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
২:২৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, মুন্সীগঞ্জ
A A
ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বালাশুর চৌরাস্তায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছেন। এ ঘটনায় অন্তত আরো ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তার ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নির্মানাধীন ৮ তলা ভবনের পাইলিং এর উপর হান্নান হাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ নির্মাণাধীন মার্কেট দখল করতে গেলে আলমগীর বাধা দেন। এ সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বাধা দিতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে আলমগীরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাসপাতাল গেটে পুনরায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এসময় গুরুতর আহত অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে সকাল ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Banglabid

জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ আদালতে মামলা করলেও সেখানে ব্যর্থ হন। এরপর তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে একাধিকবার ওই জায়গা দখলের চেষ্টা চালান।

ব্যাবসায়ী আলমগীর হোসেনের নিহতের খবর মুহুর্তের মধ্যে আশপাশের ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন ও তার নিকটতম স্বজনরা হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকা- শ্রীনগর- দোহার সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল  করে বালাশুর পয়েন্ট অবরোধ করে সকাল সাড়ে ৯ টার দিকে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরলে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগপত্র এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যামুন্সীগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমানের দিনাজপুর সফর নিয়ে প্রস্তুতিতে ডাঃ জাহিদের নির্দেশনা

পরবর্তী

শুধু ৬ হাজার কোটি ক্ষতি? হুমকি বিশ্ব ক্রিকেটের আর্থিক চক্রেও

পরবর্তী

শুধু ৬ হাজার কোটি ক্ষতি? হুমকি বিশ্ব ক্রিকেটের আর্থিক চক্রেও

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT