সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভুটানে। অংশ নিতে বুধবার ভুটানে পৌঁছেছে বাংলাদেশ দল। দেশটির চাংজিজি ট্রেনিং গ্রাউন্ডে বিকেল ৪টায় অনুশীলন করে জুনিয়র টাইগাররা।
আসরের ২৩ সদস্যের বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন নাজমুর হুদা ফয়সাল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ভিত্তিতে সেমিফাইনাল-ফাইনাল হবে। আসর চলবে ২০-৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
অংশ নিচ্ছে সাত দেশ। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই গ্রুপে ভাগ হওয়া আসরে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। বাকি দুই দল ভারত ও মালদ্বীপ। গ্রুপ ‘বি’তে আছে ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচ হবে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে।
‘এ’ গ্রুপে বাংলাদেশসহ তিন দল। এজন্য গ্রুপপর্বে দুটি করে ম্যাচের খেলা। ২০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২২ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।








