শিক্ষা

চবিতে আবারও শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টর ও প্রো-ভিসি আহত

Students and locals clash near Chittagong University campus, injuries reported. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় আবারও শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় আবারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রো-ভিসিসহ আরও বহু আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয়।

এরআগে, শনিবার ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দর্শন বিভাগের এক ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডা ও পরে মারধরের শিকার হন ওই ছাত্রী। খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পাল্টা জবাবে শিক্ষার্থীরাও সোহরাওয়ার্দী হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি ও প্রক্টর আহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…