শিক্ষা

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, শিক্ষার্থীরা মারামারি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি।

সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তোপের মুখে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়:পলিটেকনিক্যাল বুটেক্স সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…