অভ্যুত্থানে নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির আহ্বান

অভ্যুত্থানে নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির তদন্তের জন্য বিশাল জনসমাগমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা গণতান্ত্রিক অধিকার আদায়ে শহীদ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় অজ্ঞাত রয়ে গেছে।
সোমবার ১০ মার্চ বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অশনাক্তকৃত শহীদদের ডিএনএ প্রোফাইল ঢাকায় সিআইডি কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।
আত্মীয়-স্বজনের তথ্যের সঙ্গে এসব নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি উদ্যোগ গ্রহণ করেছে।
কেউ যদি শহীদের পরিচয় জানতে চায় তাহলে শহীদের নিকটতম আত্মীয় স্বজনকে ডিআইজি (ফরেনসিক), সিআইডি ঢাকায় ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দপ্তরের মোবাইল নম্বরে (০১৩২০-০১০৫৭২) যোগাযোগ করতে বলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






