চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার থেকে এবারও কি খালি হাতে ফিরবেন নোলান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
বিনোদন
A A
নোলানসহ বিভিন্ন ব্যক্তির ছবি, আকাশে অন্ধকার মেঘের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর চলচ্চিত্র শিল্পকে যুগ যুগ ধরে শাসন করে আসছে হলিউড ইন্ডাস্ট্রি। স্রেফ ফ্যান্টাসি কিংবা যৌনতা নির্ভর ছবির আধিক্য থাকলেও পৃথিবীর বিভিন্ন জনরার চলচ্চিত্র এখানে উৎপাদন হয় নিয়মিত। বর্তমান সময়ে হলিউডি সিনেমায় ভিন্নসুরের এক নির্মাতা ক্রিস্টোফার নোলান।

ফলোয়িং, মেমেন্তো, ইনসোমনিয়া, ব্যাটম্যান বিগিনস, দ্য প্রেস্টিজ, দ্য ডার্কনাইট, ইনসেপশন, ইন্টারেস্টেলার ও ডানকির্ক, টেনেট-এর মতো দর্শকপ্রিয়তা পাওয়া অসাধারণ সিনেমাগুলোর স্রষ্ঠা তিনি। কিন্তু অবাক হওয়ার বিষয়, এখন পর্যন্ত এই দাপুটে নির্মাতার হাতে উঠেনি আরাধ্য অস্কার!

তবে তার নির্মিত সর্বশেষ ছবি ‘ওপেনহাইমার’ এর জন্য আসন্ন অস্কারে ঘুরে ফিরেই আসছে নোলানের নাম! সেরা ছবি, সেরা নির্মাতা এবং চিত্রনাট্যর জন্য ৯৬তম অস্কারে তিনটি বিভাগে মনোনীত হয়েছেন নোলান। হলিউড রিপোর্টার থেকে শুরু করে বিশ্বের বাঘা বাঘা ফিল্মক্রিটিকরা বলছেন, এবার নিশ্চিতভাবেই নোলানের হাতে উঠতে যাচ্ছে অস্কার!

সমালোচকদের এই দাবী আরো পোক্ত হয়েছে গেল মাসে ৭৬তম ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কারের আসরেও সেরা সিনেমার পুরস্কার পায় তার আলোচিত ‘ওপেনহাইমার’!

এরআগেও মেমেন্তো, ইনসেপশন এবং ডানকির্ক-এর জন্য পাঁচটি শাখায় তিনবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন নোলান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই তাকে ফিরতে হয়েছে খালি হাতেই। তবে এবার সমালোচক থেকে সাধারণ দর্শকরাও মনে করছেন, আসন্ন ৯৬তম আসরেই অস্কারের অপ্রাপ্তি ঘুচবে বিশ্বখ্যাত এই নির্মাতার।

নিজে তিন শাখায় মনোনীত হওয়া ছাড়াও ‘ওপেনহাইমার’ আসন্ন অস্কারে পেয়েছে সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে। ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এরপর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছে।

Reneta

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোর ৬টায় আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটার থেকে ঘোষণা করা হবে এবছরের অস্কারজয়ীদের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অস্কার ২০২৪ইনসেপশনইনসোমনিয়াওপেনহাইমারডিরেক্টরস গিল্ড অব আমেরিকাদ্য ডার্কনাইটদ্য প্রেস্টিজফলোয়িংব্যাটম্যান বিগিনসমেমেন্তোলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT