চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্ম সিন্ডিকেটকে ইচ্ছামত খেলার মাঠ দিল চরকি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল ওটিটি প্লাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটি আগামী তিন বছরের জন্য ফিল্ম সিন্ডিকেট নামে এক প্রোডাকশন হাউজের সঙ্গে চুক্তি করলো।

এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে চরকি’র সিইও রেদওয়ান রনি জানান, আগামী তিন বছর ১০ টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট।

রেদওয়ান রনি বলেন, কোলাবরেশন সব সময় সুফল বয়ে নিয়ে আসে। আশা করছি সিন্ডিকেটের সঙ্গে চরকির এই কোলাবোরেশনে সুফল আসবে। বাংলাদেশের পাশাপাশি বিদেশ থেকেও চরকি ভালো কারেন্সি পাচ্ছে। গতমাসে চরকির আয়ের ৫০ শতাংশ এসেছে দেশের বাইরে থেকে। শিগগির চরকি চালু হবে নেপাল শ্রীলঙ্কায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ওয়েব ও ওটিটির কল্যাণে ৭০ বছরের আগের সেই সমৃদ্ধযুগ আবার ফিরে আসছে। যে কজন নির্মাতাকে নিয়ে চরকি আগামী তিন বছরে ১০টি কনটেন্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সেটি অত্যন্ত আধুনিক।

এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে উনলৌকিক, তকদীর, কাইজার, কারাগার এর মতো জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ নির্মিত হয়েছে। নির্মাতা হিসেবে যুক্ত আছেন সৈয়দ শাওকী, তানিম নূর, কৃষেন্দু মজুমদার, মোকাররম শুভ, রোমেল চৌধুরী, সোবহান সনেট।

এবার চরকির সঙ্গে আগামী তিন বছরে ১০ কনটেন্ট নির্মাণের উদ্যোগ নিল ফিল্ম সিন্ডিকেট। যেখানে সুযোগ পাচ্ছে আরো নতুন নতুন গল্পকাররা।

Reneta

প্রোডাকশন হাউজটির নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেন, কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে নিতে আগে ঝুঁকি ছিল। কিন্তু ওটিটির কল্যাণে সেই ঝুঁকি কেটে যাচ্ছে। ঠিকঠাকভাবে খেলার জন্য আমরা মাঠ খুঁজছিলাম। চরকি আমাদের ওয়ার্ল্ডকাপ খেলার সুযোগ করে দিল।

সিন্ডিকেটের নির্মাতা তানিম নূর বলেন, ওটিটি প্লাটফর্মের কারণে স্বাধীনতাভাবে গল্প বলতে পারার সৌভাগ্য হচ্ছে। আমরা যারা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গল্প বলায় পিছিয়ে ছিলাম তাদের জন্য ওটিটি আশীর্বাদস্বরূপ।

জানা গেছে, ইতোমধ্যে ফিল্ম সিন্ডিকেট থেকে নির্মাতা শাওকী একটি ওয়েব সিরিজ শুটিং শেষ করে ফেলেছেন। আরো কয়েকটি কাজের শুটিংয়ে নামার প্রস্তুতি চলছে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওয়েব ফিল্মওয়েব সিরিজচরকিরেদওয়ান রনিলিড বিনোদনশাওকীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT