চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা শাহেদ নৌকা ডুবে নিখোঁজ

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
১১:০৫ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা শাহেদ, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিংগী নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের তরুণ খামারি উদ্যোক্তা শাহেদ হোসেন বাবু। হালদা নদীর শাখা খাল পার হওয়ার সময় নৌকা ডুবে তিনি নিখোঁজ হয়েছেন। রাতের পরে সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে ডুবরি দল উদ্ধার কাজ শুরু করে। সোমবার রাত ৮টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে মধ্যরাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে।

জানা যায়, বন্যার পানিতে চট্টগ্রামের রাউজানের উরকির চরে তার মৎস্য ও বিশাল গরুর খামার ডুবে যাওয়ায় খামারের কাজ শেষ করে লোকজনসহ ডিংগী নৌকাযোগে হালদা নদীর শাখা খাল দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। সোমবার রাত ৮টার কাছাকাছি সময়ে তাদের ডিংগী নৌকা স্থানীয় বাড়িঘোনা ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। সাথে থাকা অন্য তিনজন সাঁতরে উঠতে পারলেও শাহেদ হোসেন বাবু স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন।

Banglabid

খবর পেয়ে শতশত এলাকাবাসী রাতেই উদ্ধারে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। রাতভর উদ্ধার অভিযান চালালেও উদ্ধার হয়নি শাহেদ। পরে সকালে ডুবরি দল উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং রাউজান উপজেলা প্রশাসন সকালে উদ্ধার অভিযান তদারকি করেন।

শাহেদ হোসেন বাবুর পিতা এ মরহুম এস এম ইউসুপ ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও সিআইপি এবং রেমিট্যান্স যোদ্ধা। তারই বড় সন্তান তরুণ উদ্যোক্তা সমাজসেবক শাহেদ হোসেন বাবু নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা চট্টগ্রামে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে যাচ্ছে পাকিস্তানের জাতীয় নির্বাচন

পরবর্তী

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নতুন নিয়ম জারি

পরবর্তী
ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নতুন নিয়ম জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নতুন নিয়ম জারি

নেইমার প্যারিস সেন্ট জার্মেই ফুটবল জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় ফিরতে চান নেইমার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT