চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে ছাদখোলা বাসে শান্ত-আকবরদের ট্রফি উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল ১২তম আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সেই বিপিএল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এবার রাজশাহীতে বিজয় প্যারেড করেছেন নাজমুল হোসেন শান্ত-আকবর আলীরা। ঢাকায় উল্লাস শেষে চ্যাম্পিয়ন রাজশাহী দল গেছে নিজ শহরে।

চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স টিমের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয় ছাদ খোলা বাসে। সোমবার রাজশাহী পৌঁছায় বিপিএল দ্বাদশ আসরের চ্যাম্পিয়নরা। সকালে বিমানবন্দর থেকেই শুরু হয় বিজয় উল্লাস। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। রাজশাহী মহনগরীর বিভিন্ন জায়গায় ছাদখোলা বাসে করে রাজশাহীর কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরছেন শান্তরা। এসময় রাজশাহীর সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হন রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড়রা।

দলটির সকল বিদেশি ক্রিকেটার দেশ ছাড়ায় শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই হয়েছে এ আনন্দ শোভাযাত্রা।

শুক্রবার বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে। চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত তাদের শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

সেদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। জবাবে ১৭.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসবিপিএল-২০২৬রাজশাহীরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT