চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মফিজুল হক ভূইঁয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় দাসের ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দিয়েছে আদালত।

এর আগে সাবেক ইসকন নেতার জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান।

Banglabid

এর আগে, গত ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার পরে করা এক মামলায় ৭০ জন হিন্দু আইনজীবীকে আসামি করা হয়।

বৃহস্পতিবার এমন পরিস্থিতি এড়াতে সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়। নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়।

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের এক সমাবেশ হয়। ওই সমাবেশে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন এমন অভিযোগে এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Reneta

এরপর ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ ডিবি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ পুনরায় জামিন আবেদন করলে আদালত ৩ ডিসেম্বর দিন ধার্য করে। কিন্তু ওইদিন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আদালত জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগে চিন্ময়ের জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় আদালত তা নাকচ করে দেয় এবং পূর্ব নির্ধারিত তারিখ দোসরা জানুয়ারি জামিন শুনানি হবে বলে জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিন্ময় কৃষ্ণ দাসজামিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT