বিনোদন

কন্যার মুখ দেখালেন অভিনেতা নিলয়

কন্যার মুখ দেখালেন অভিনেতা নিলয়

অভিনেতা নিলয় আলমগীরের ছোট্ট রাজকন্যা রুশদা এক বছর পূর্ণ করেছে। মেয়ের প্রথম জন্মদিনে প্রথমবারের মতো তার মুখ প্রকাশ করেছেন অভিনেতা। একই সঙ্গে মেয়ের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিলয় লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’

কন্যার মুখ দেখালেন অভিনেতা নিলয়মেয়ের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, আল্লাহ যেন রুশদাকে সুস্থতা, অফুরন্ত আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবন দান করেন। সব ধরনের অনিষ্ট থেকে তাকে রক্ষা করেন এবং সর্বদা কল্যাণের পথে পরিচালিত করেন।

কন্যার মুখ দেখালেন অভিনেতা নিলয়বার্তার শেষে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিলয় আলমগীর লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।’

বিষয়:অভিনেতা জন্মদিন নিলয় আলমগীর মেয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…