চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্তের আহ্বান প্রধান উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্তের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিপীড়ক শাসনব্যবস্থা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজের নেতৃত্বে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা ‘নতুন বাংলাদেশ’-এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪৮তম অধিবেশনে তার মূল বক্তব্যে এই আহ্বান জানান। রোমে ইফাদ সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণটি সম্প্রচার করা হয়।

বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে ইফাদ-এর অবদানের জন্য অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে ইফাদ -এর চার দশকের সহযোগিতার কথা স্মরণ করেন।

Banglabid

তিনি ইফাদ-সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন যা বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করে।

অধ্যাপক ইউনূস তার ‘সামাজিক ব্যবসা’ ধারণাটিকে গ্রামীণ উন্নয়নের একটি নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেছেন যা একটি কল্যাণজনক সার্কেল তৈরি করার মাধ্যমে নানা ব্যবসায়ী জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে সাফল্য লাভ করে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করে।

তিনি ইফাদ এর প্রচেষ্টা এবং টেকসই উন্নয়নে ‘থ্রি-জিরো তত্ত্ব’ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নির্গমনের দৃষ্টিভঙ্গির মধ্যে সাদৃশ্যেও কথা তুলে ধরেন।

Reneta

অধ্যাপক ইউনূস ইফাদ-এর পরিচালনা পরিষদকে জলবায়ু-সহনশীল অবকাঠামো, টেকসই কৃষি কাজ এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান যাতে গ্রামীণ সম্প্রদায়গুলো পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে উন্নতি করতে পারে।

তিনি ইফাদ এর সদস্য রাষ্ট্রগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুযোগ গ্রহণ করতে এবং এমন একটি উন্নত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান- যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

প্রধান উপদেষ্টা ভবিষ্যতের নেতা ও পরিবর্তনের কারিগর হিসেবে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সকলের জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য তাদের (তরুণদের) সৃজনশীলতা, উদ্ভাবন ও আবেগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফাদপ্রধান উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় আবার যুদ্ধ শুরুর শঙ্কা, আলোচনায় বসেছে মিশর ও কাতার

পরবর্তী

বিশ্বকাপে মদ্যপান করতে দেবে না সৌদি

পরবর্তী
বিশ্বকাপ ট্রফি ও সৌদি আরবের পতাকা, ফুটবল বিশ্বকাপের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে মদ্যপান করতে দেবে না সৌদি

গ্যাসের চুলার আগুন জ্বালানোর জন্য স্টিক ব্যবহার করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব এলাকায় আজ ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT