চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের প্রশংসায় ইফাদ প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ইফাদ প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপ, বাস্তবায়ন এবং ব্যবহারে সর্বোচ্চ পারফরম্যান্সর জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো ল্যারিও।

গতকাল (৭ ফেব্রুয়া‌রি) বুধবার ইতালির রোমে ইফাদ সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে ইফাদ প্রেসিডেন্ট এ প্রশংসা ক‌রেন। আলভারো ল্যারিও খাদ্য উৎপাদন, জলবায়ু-স্মার্ট এগ্রিকালচার এবং উন্নয়ন কার্যক্রমে নারী ও যুবকদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের কথা এবং বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি উল্লেখ করেন।

৪৫ বছরের বেশি সময় ধরে ইফাদ ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান এবং বাংলাদেশ ইফাদের প্রথম সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্জন সম্পর্কে আলভারোকে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ইফাদসহ অন্যান্য স্বনামধন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইফাদ প্রেসিডেন্টের কাজ করার অভিজ্ঞতা ও গভীর জ্ঞানের প্রশংসা করেন। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের বর্ণনার পাশাপাশি রাষ্ট্রদূত কৃষি খাতে বাংলাদেশের অসাধারণ অর্জনসমূহ তুলে ধরেন তিনি।

Banglabid

অনুষ্ঠানে দূতাবাসের বিকল্প স্থায়ী প্রতিনিধি মো. আল আমিন, প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার, প্রথম সচিব (রাজনৈতিক) মো. আশফাকুর রহমান ও ইফাদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তিতে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ জীবনমান উন্নয়নে বাংলাদেশ ও ইফাদ উভয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে সমাপ্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলইফাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আহমেদ রুবেলকে নিয়ে কিছু ভুল মিথ প্রচলিত ছিল’

পরবর্তী

রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বিষয়ে নতুন সিদ্ধান্ত

পরবর্তী
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীদের হাসিমুখে ক্লাসে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা বিষয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশের উৎসবের জন্য নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে তিন উৎসব, নিজেকে সাজাবেন যেভাবে

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT