বাংলাদেশ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা

চিকিৎসক ও রোগীরা হাসপাতালে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক ও রোগীরা হাসপাতালে বসে আলোচনা করছেন, সবাই PPE পরিধান করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তার গাড়িবহর হাসপাতালে পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেল জানায়, প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সরাসরি চেয়ারপার্সনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

বিষয়:খালেদা জিয়া প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…