চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় অপমানিত হয়ে ‘মিস নাইজেরিয়া’ হলেন চিদিম্মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A

চিদিম্মা অ্যাডেশিনার মা জন্মসূত্রে মোজাম্বিকের হলেও বরাবর সাউথ আফ্রিকায় থেকেছেন। বাবা জন্মসূত্রে নাইজেরিয়ার। ছোটবেলা থেকে সাউথ আফ্রিকাতেই বড় হয়েছেন চিদিম্মা।

তিনি একইসঙ্গে সাউথ আফ্রিকা এবং নাইজেরিয়ার নাগরিক। বাবার সূত্র ধরেই তিনি নাইজেরিয়ার নাগরিক হন। ডুয়াল সিটিজেনশিপ নিয়ে এতদিন তার কোনো সমস্যা হয়নি।

সমস্যার সূত্রপাত মিস সাউথ আফ্রিকা প্রতিযোগিতায় অংশ নিয়ে। সেখানে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে তার মায়ের নাগরিকত্বের প্রমাণ নিয়েও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে চিদিম্মা প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

সাউথ আফ্রিকার প্রশাসন তাকে এবং তার মাকে সোমবারের মধ্যে নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র জমা দিতে বলে। কিন্তু চিদিম্মা এবং তার মা কাগজ জমা দেননি। যার জেরে প্রশাসন জানিয়েছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাউথ আফ্রিকায় যখন এই সমস্যার মুখে পড়তে হয়েছে চিদিম্মাকে। তখন নাইজেরিয়া সাদরে আহ্বান জানিয়েছে চিদিম্মাকে। বলা হয়েছে, ২০ বছর সে দেশে না থাকলেও চিদিম্মাকে তারা নাইজেরিয়ার নাগরিক হিসেবে স্বাগত জানাচ্ছে।

বস্তুত, এরপর মিস নাইজেরিয়া প্রতিযোগিতায় অংশ নেন চিদিম্মা। জয়লাভও করেন। এবার নাইজেরিয়ার নাগরিক হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরকল্পনা করছেন তিনি। সংবাদমাধ্যমকে চিদিম্মা জানিয়েছেন, ”লড়াই খুব কঠিন ছিল। তারই মধ্যে মিস নাইজেরিয়া প্রতিযোগিতা জেতা খুব আনন্দের। নাইজেরিয়ার কাছে আমি কৃতজ্ঞ।”

Reneta

উল্লেখ্য, চিদিম্মা মিস সাউথ আফ্রিকা প্রতিযোগিতায় যোগ দেয়ার পরেই তার এবং তার পরিবারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন তিনি ডুয়াল সিটিজেন, তা নিয়েও প্রশ্ন ওঠে। সাউথ আফ্রিকার জনগণ এই নিয়ে প্রথম প্রশ্ন তুলতে শুরু করেন। তারপরেই প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিদিম্মানাইজেরিয়ামিস নাইজেরিয়াসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোয় সেজে উঠলো শাহরুখের ‘মান্নাত’

পরবর্তী

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল

পরবর্তী

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল

পাঁচ দশকের সবচেয়ে প্রাণঘাতি বন্যায় স্পেনে ৯৫ জনের মৃত্যু

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT