চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির চার দিনেই ছবি হিট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি মুক্তির চার দিনে রীতিমত চমকে দিয়েছে! বক্স অফিস বলছে, চার দিনেই ছবির নির্মাণ ব্যয় তুলে ফেলেছে ‘ছাবা’!

ভ্যালেন্টাইনে মুক্তি পাওয়া প্রথম দিনের বক্স অফিসে সবচেয়ে বেশী আয় করা সিনেমার হাতছানিও ছিলো ভিকির! এরআগে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গাল্লি বয়’ ভ্যালেন্টাইনে সবচেয়ে বেশী ওপেনিং দিয়েছিলো। প্রথম দিনে ছবিটির নেট সংগ্রহ ছিলো ১৯.৪০ কোটি! আর ভিকির ‘ছাবা’ মুক্তির দিনে আয় করলো ৩৩.১ কোটি রুপি (প্রডিউসার ফিগার)।

পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি, রাশমিকার রসায়ন দেখতে শুধুমাত্র পিভিআর, আইনক্সেই নয়- সিঙ্গেল স্ক্রিনেও দুর্দান্ত চমক দেখাচ্ছে ছবিটি। ৪ হাজার পর্দায় মুক্তি পাওয়া ‘ছাবা’ মুক্তির চার দিনে আয় করেছে ১৪৫ কোটি রুপি (প্রডিউসার ফিগার)!

প্রচার-প্রচারণাসহ ‘ছাবা’র মোট বাজেট ১৪০ কোটি রুপি! বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৮৫ কোটি রুপি।

ছত্রপতির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’। মূল চরিত্রে স্বয়ং ভিকি কৌশল। ছত্রপতির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা– সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্ধর্ষ!

ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ‘ছাবা’ যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে- ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবির তকমা নিয়েই বছর পার করবে এটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাবানির্মাণবক্স অফিসবলিউডভিকি কৌশলরাশমিকা মান্দানাসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT