বাংলাদেশ

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে: ফায়ার সার্ভিস

পুড়ে ছাই ২০ দোকান ২ স-মিল

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণের জন্য পরিস্থিতি ব্যাখ্যা করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর খিলগাঁওয়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে একটি স-মিলে লাগা আগুন চারদিক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে প্রায় ২০ টি দোকান ও ২ টি স-মিল পুড়ে যায় বলেও জানায় ফায়ার সার্ভিস।

শুক্রবার রাতে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান  ফায়ার সার্ভিসের  পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০ টি দোকান পুড়েছে এবং দুইটি শমিল পুড়েছে। আগুনে হয়তো কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে যার ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে আরো চারটি ইউনিট ছিল তবে সেগুলো কাজ করতে পারিনি। আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোন সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতর কোনো সংবাদ পায়নি।

আগুনের উৎসটি কি ছিল প্রাথমিকভাবে জানা গিয়েছি কিনা প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন: এই মুহূর্তে এ বিষয়ে বলা যাবে না তদন্ত ছাড়া। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটেজ হয়েছে এই প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে বিচার করে দেখতে হবে। অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

এর আগে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে লাগা আগুন।

এদিন রাত সাড়ে ৭টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়:ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…