চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তিকে ফেরানোর চিন্তায় চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

খবর বেরিয়েছিল, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে দিলেও ১০৫ মিলিয়ন পাউন্ডে হোসে মরিনহোকে প্রস্তাব দিয়েছে চেলসি। এবার এসেছে ভিন্ন তথ্য। ইংলিশ ক্লাবটি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আবারো তাদের ডেরায় ফেরানোর কথা ভাবছে।

চেলসির মালিকরা লিয়ান নাগেলসম্যান, লুইস এনরিকে এবং মাউরিসিও পচেত্তিনোসহ ক্লাবের স্থায়ী কোচ হওয়ার জন্য সাতজন প্রার্থীকে বিবেচনা করছেন। ২০০৯-১১ সালে ব্লুদের দায়িত্বে থাকা অবস্থায় প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপা জেতা আনচেলত্তিও সেই তালিকায় আছেন।

আনচেলত্তির ঘনিষ্ঠ সূত্রগুলো গণমাধ্যমকে বলেছে, চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ নাকি স্বীকার করেছেন তিনি রিয়ালে চাপের মধ্যে রয়েছেন। লা লিগায় টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে লস ব্লাঙ্কোসরা। এখনো ১১ ম্যাচ হাতে থাকলেও লিগ শিরোপা জয় তাই বেশ কঠিন।

আগামী বুধবার চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। স্প্যানিশ জায়ান্টরা আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে ব্যর্থ হলে সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির অবস্থান হুমকির মুখে পড়বে।

সম্প্রতি অবশ্য বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে হারিয়ে রিয়াল ডেল রে’র ফাইনাল নিশ্চিত করায় ৬৩ বর্ষী কোচের চাপ অনেকটা কমিয়েছে। সেই ম্যাচে ফলাফল থেকে অনুপ্রাণিত হয়ে চেলসি বাধা পার হওয়াই এখন রিয়ালের পরের লক্ষ্য।

সেমিফাইনালে লস ব্লাঙ্কোসরা গেলে বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। তাই চাকরি বাঁচানোর লড়াইটা তার জন্য খুব সহজ হবে না। আর কোনো কারণে রিয়ালে চাকরি টেকাতে না পারলে তাকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিতে আগ্রহী চেলসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচেলসিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসল্যাম্পার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT