চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ফজলুল হক-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র পরিচালনায় ছটকু আহমেদ এবং চলচ্চিত্র সাংবাদিকতায় ইমরুল শাহেদকে ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়েছে। বহুমাত্রিক প্রতিভাবান ব্যক্তিত্ব ফজলুল হক চলচ্চিত্রের জন্য যে পথ তৈরি করে গেছেন তারই দেখানো পথে তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা।







