চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতায় কাজ করবে চ্যানেল আই ও ওয়াটারএইড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে তরুণদের সচেতনতামূলক কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচল, ট্রাফিক আইন ও শৃঙ্খলার উন্নয়নসহ সর্বোপরি পরিবেশের ভারসাম্য রেখে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে দেশের বহুল প্রচারিত চ্যানেল আই এবং ওয়াটারএইড বাংলাদেশ।

এই লক্ষ্যে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর তেঁজগায় চ্যানেল আই কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ চুক্তি স্বাক্ষর করেন।

এসময় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্বাহী পরিচালক অপারেশন হেলাল খান, সিনিয়র অনুষ্ঠান নির্মাতা স্বপ্না রেজাসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

ওয়াটারএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, বাংলাদেশের উন্নয়নে ওয়াটারএইড নিরবচ্ছিন্নভাবে কাজে করে চলেছে। এরই ধারাবাহিকতায় আগামী তিন বছরের জন্য চ্যানেল আইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে সেই উন্নয়ন কাজের ধারা আরও জোরদার করা হবে।

Reneta

মূলত পরিবেশ রক্ষার মাধ্যমে এদেশের বন্যা ও খরার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কে যানবাহন চলাচলের জন্য জনগণকে ট্রাফিক আইন ও সড়কের শৃঙ্খলার বিষয়গুলো জীবনঘনিষ্ঠ তথ্য জানাতে কাজ করা হবে। সেভাবে অনুষ্ঠান পরিকল্পনা, নির্মাণ, আলোচনা অনুষ্ঠান আয়োজন এবং নীতি-নির্ধারণী পর্যায়ে বিষয়গুলোতে আরও কার্যকর উন্নয়নে ভূমিকা রাখতে চায় ওয়াটারএইড বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াটার এইড বাংলাদেশচ্যানেল আইফরিদুর রেজা সাগরসমঝোতা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT