চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির রাষ্ট্র কাঠামোর পরিবর্তন মানে সন্ত্রাস, জঙ্গিবাদ: এস এম কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৩
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: বিএনপির রাষ্ট্র কাঠামোর পরিবর্তন মানে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতিবাজদের বাংলাদেশ।

শনিবার খুলনা মহানগর যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল হোসেন বলেন: বিএনপি বলছে রাষ্ট্র কাঠামোর কথা। বর্তমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে তারা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে চায়। জিয়া থেকে খালেদা জিয়া আঠাশ বছর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় ছিলো। সেই সময় দেখেছি জিয়াউর রহমানের রাষ্ট্রে গণতন্ত্রকে হত্যা করতে, সংবিধানকে বুটের তলায় পিষ্ট করতে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে গ্রেফতার করে গুম খুন হত্যা করা, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পরাজিত মুসলিম লীগ ও সাম্প্রদায়িক শক্তিকে সেই রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রের স্লোগান ছিলো আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান।

তিনি আরও বলেন: মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের হত্যা করা, রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ দিয়ে কারফিউ গণতন্ত্র চালু করা এবং জিয়া এগুলো করেছিলো রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলো। আর বেগম খালেদা জিয়ার রাষ্ট্র ব্যবস্থা ছিলো জঙ্গিবাদের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, দুর্নীতিবাজদের বাংলাদেশ, দুর্নীতিতে পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলো, বিদ্যুৎ দিতে না পেরে গুলি করে হত্যা করেছিলো, সার দিতে না পেরে গুলি করে হত্যা করেছিলো।

তারেক জিয়া ছায়া প্রধানমন্ত্রী ছিলেন মন্তব্য করে এস এম কামাল হোসেন বলেন: ছায়া প্রধানমন্ত্রী ছিলো তারেক জিয়া, যে হাওয়া ভবন তৈরি করে গুম, খুন, হত্যার বাংলাদেশে পরিণত করেছিলো। খালেদা জিয়ার সেই রাষ্ট্র কাঠামোতে আমাদের খুলনাকে খুনের নগরীতে পরিণত করেছিলো, সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিলো। রাজনীতিবীদ মনজুরুল ইমাম, সাংবাদিক নেতা হুমায়ুন কবির বালু, মানিক চন্দ্র সাহাসহ অনেককেই হত্যা করেছিলো।

তিনি আরও বলেন: আর শেখ হাসিনা সেই বাংলাদেশকে মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল ও উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্করা ভাতা পাচ্ছেন, বিধবারা ভাতা পাচ্ছেন, পয়ত্রিশ লক্ষ গৃহহীনদের ঘর দিয়েছেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের এক সেট নতুন বই দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত, বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ হবে আগামী বিশ্বের উন্নত স্মার্ট বাংলাদেশ।

Reneta

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এডভোকেট সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, আবু হানিফ, মাহফুজুর রহমান সোহাগ, আজিজুর রহমান রাসেল সহ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT