চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে দেখা, চঞ্চলকে জড়িয়ে ধরলেন অঞ্জন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ০১, মে ২০২৪
বিনোদন
A A

অঞ্জন দত্ত। সংগীত তারকা হিসেবে খ্যাতি ছড়ালেও নির্মাতা কিংবা অভিনেতা হিসেবেও তিনি সমানে সমান। পশ্চিমবঙ্গের এই কিংবদন্তী বরাবরই বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে উচ্ছ্বসিত। এমনকি তাকে নিয়ে মাঝখানে একটি সিরিজ নির্মাণের কথা ছিলো নির্মাতা অঞ্জনের!

একইভাবে অঞ্জন দত্তকে নিয়েও বিভিন্ন সময় চঞ্চল জানিয়েছেন নিজের মুগ্ধতার কথা। প্রথমবার তাদের সাক্ষাৎ ঘটলো! তাও রাজধানী ঢাকার বিমানবন্দরে!

এমনটাই জানালেন চঞ্চল। বুধবার দুপুরে নিজের ফেসবুকে অঞ্জনের সাথে একটি স্থিরচিত্র পোস্ট করেন চঞ্চল বলেন, “চলতি পথে অঞ্জনদা, প্রিয় শিল্পী অঞ্জন দত্তের সংগে ঢাকা এয়ারপোর্টে দেখা। প্রথম সামনা সামনি দেখা! অথচ কি স্নেহ আর ভালোবাসায় জড়িয়ে ধরলেন আমাকে!”

চঞ্চল বলেন, “এর আগে কয়েকবার যোগাযোগ হয়েছে ফোনে। ওনার সাথে কয়েকটা কাজ হতে হতেও হয়নি। আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে,নতুন ধারার বাংলা গান নিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া শিল্পীদের মধ্যে তিনি একজন। এছাড়া তাঁর অভিনয় বা নির্মাণের পারদর্শিতাও আমাকে মুগ্ধ করে।”

সর্বশেষ চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নির্মিত ‘চালচিত্র এখন’ সিনেমাটি নিয়ে এসেছিলেন অঞ্জন। ছবিটি উৎসবে ভূয়সী প্রশংসা পায়। সেই সঙ্গে সেরা অভিনেতার পুরস্কারটিও নিয়ে নেন অঞ্জন। এই উৎসবে এসেও চঞ্চল চৌধুরীকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন অঞ্জন।

চঞ্চল প্রসঙ্গে অঞ্জন বলেন, “চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে। ‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পর তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।’’

Reneta

১০ মে ওটিটি প্লাটফর্ম হইচইতে আসছে অঞ্জন দত্তের সিনেমা ‘চালচিত্র এখন’। ঠিক এর পরদিন ঢাকায় রয়েছে অঞ্জন দত্তের কনসার্ট। রাজধানীর পূর্বাচলের ঢাকা এরিনাতে বসছে এই আয়োজন। এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবেন তরুণ গায়ক আহমেদ হাসান সানি। থাকবে ব্যান্ডদল কাকতাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তকনসার্টচঞ্চল চৌধুরীচালচিত্র এখনবাংলাদেশলিড বিনোদনসিনেমাহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT