চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের সেঞ্চুরিতে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮.৩ ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর খাদের কিনারা থেকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। রেকর্ডও গড়েছেন দুজনে। সেসঙ্গে হৃদয়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভারতের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড় করেছে টিম টাইগার্স।

১১৪ বলে সেঞ্চুরি করেন হৃদয়। সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কার মার। ৩৪তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পেলেন হৃদয়। এর আগে ৯৬ রানে অপরাজিত ইনিংস ছিল তার সর্বোচ্চ।

ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয়-জাকের ২০৬ বলে ১৫৪ রান তোলেন। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ডটা ছিল সাউথ আফ্রিকার মার্ক বাউচার ও জাস্টিন কেম্পের। ২০০৬ সালে মোহালিতে ১৮৭ বলে ১৩১ রান তুলেছিলেন দুজনে।

ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ বল খেলার রেকর্ডও এটি। সর্বোচ্চ রানের আগের রেকর্ড ছিল জাকের আলি ও মাহমুদউল্লাহর। গত ডিসেম্বরে ১৫০ রান করেছিলেন দুজনে। ষষ্ঠ উইকেটে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের। ২০১৮ সালে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫৩ বল খেলে ১২৮ রান করেছিলেন তারা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৯.৪ ওভারে ২২৮ রানে থামে টিম টাইগার্স।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য ফিরে যান রানের খাতা খোলার আগে। দ্বিতীয় ওভারে শান্তও ফিরে যান শূন্য রান করে। ২৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজকে ফেরান মোহাম্মদ শামি। মিরাজ ১০ বলে ৫ রান করেন।

Reneta

৩৫ রানে আরও দুই ব্যাটারকে হারায় লাল-সবুজের দল। অক্ষর প্যাটেলের বলে তানজিদ তামিম ফিরে যান ২৫ বলে ২৫ রান করে। পরের বলেই গোল্ডেন ডাক মারেন মুশফিকুর রহিম।

এরপর হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ২০৬ বলে ১৫৪ রান যোগ করেন দুজনে। ৪২.৪ ওভারে দলীয় ১৮৯ রানে জাকেরকে ফিরিয়ে ওয়ানডেতে নিজের দুইশতম উইকেট পূর্ণ করেন মোহাম্মদ শামি। চারটি চারে জাকের ১১৪ বলে ৬৮ রান করেন। পরে রিশাদকে নিয়ে আরও ২৫ রান যোগ করেন হৃদয়। ৪৫.৩ ওভারে ২১৪ রানে ফিরে যান রিশাদ। ২টি ছক্কা ও এক চারে ১২ বরে ১৮ রান করেন রিশাদ।

২১৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। তানজিম সাকিব ফিরে যান রানের খাতা খোলার আগেই। পরে তাসকিনকে নিয়ে ১১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ৪৮.৪ ওভারে ২২৮ রানে তাসকিনকে ফিরিয়ে পঞ্চম শিকার তুলে নেন শামি। পরে ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন হৃদয়। দুই ছক্কা ও ছয়টি চারে ১১৮ বলে ১০০ রান করেন টাইগার ব্যাটার। বাংলাদেশ থামে ২২৮ রানে।

ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫ উইকেট নেন। হর্ষিত রানা তিনটি এবং অক্ষর প্যাটেল দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫জাকেরদুবাইবাংলাদেশভারতহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT