চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের বিপক্ষে ফাইনাল খেলতে নয়, জিততে এসেছে বরুশিয়া

রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০১, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

১৯৯৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। ২৭ বছর পর ইউরোপ সেরার ক্লাব প্রতিযোগিতায় আবারও সম্ভাবনা জেগেছে দ্বিতীয় শিরোপা জয়ের। সামনে প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। ফাইনালে লা লিগার দলকে ফেভারিটও মানছেন বরুশিয়া কোচ এডিন টেরজিচ। তবে এসবে পাত্তা দিতে চান না, কেবল জিততেই মাঠে নামবে, জানিয়ে দিয়েছেন জার্মান কোচ।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৪১ বর্ষী টেরজিচ বলেছেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। রিয়ালের বিপক্ষে দশ ম্যাচ খেলা হয়ত খুব কঠিন। তাদের বিপক্ষে ৩৪টি ম্যাচ খেলেন, তবে সেটি অসম্ভব। কিন্তু এখানে সব কিছুকেই আপনি সম্ভব করতে পারেন, যদি এটিকে শুধুই একটি ফাইনাল ম্যাচ ভাবেন।’

‘এটা পরিষ্কার যে, ম্যাচে তারাই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে। কিন্তু আমরা এসবে পাত্তা দেই না। টুর্নামেন্টে আমরা অ্যাটলেটিকো বা পিএসজির বিপক্ষেও ফেভারিট ছিলাম না। এখানে আমাদের লক্ষ্য পরিষ্কার। ফাইনাল খেলতে নয়, একটি ফাইনাল জিততে এসেছি।’

বরুশিয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালেও সদ্য শেষ হওয়া বুন্দেসলিগায় তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। পয়েন্ট টেবিলের পাঁচে থেকে কোনরকমে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটেরজিচবরুশিয়াবুন্দেসলিগারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

মে ১২, ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT