চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা গ্রুপপর্ব থেকে বাদ পড়লে তা চরম হতাশার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সান সিরোতে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে আছে বার্সেলোনা। এবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে একই প্রতিপক্ষের সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামছে স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াতে চলা ম্যাচটি বার্সেলোনার বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে। সি-গ্রুপে থাকা কাতালানরা ৩ ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্টে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইন্টার।

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের কাছে হেরে গেলে এবং ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখ ড্র কবলে, বার্সা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে। দলের এমন কঠিন সময়ে কোচ জাভি হার্নান্দেজ বলছেন, এ সপ্তাহে তার দল যদি টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে ছিটকে যায়, সেটি চরম হতাশার কারণ হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমরা কেবল ইতিবাচক চিন্তা করছি। পরিস্থিতি আমাদের জন্য জটিল হয়ে উঠেছে। তবে আমরা আক্রমণ করবো এবং সাহসী থাকবো। আসরে টিকে থাকতে তিন পয়েন্টের জন্য মাঠে যাবো। মাত্র তিন পয়েন্টই যথেষ্ট।’

বায়ার্ন ও ইন্টারের কাছে পরপর হারের ফলে পরিস্থিতি যে অস্বস্তিকর, জাভি তা স্বীকার করছেন। তার ভাষ্য, আমরা মিউনিখে অনেক সুযোগ হাতছাড়া করেছি এবং মিলানে রেফারি বিতর্ক ছিল। একইসঙ্গে মিলানে আমরা ভালো আক্রমণ করতে পারিনি। তবে বুধবার আমাদের এ জায়গা ঠিক করার সুযোগ আছে।

‘আমাদের উন্নতি করতে হবে। গত দুটি ম্যাচে উন্নতি খুঁজে পাইনি। মিউনিখে আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং হাতছাড়া করেছি। মিলানে তিনজন বড় সেন্টার-ব্যাকের বিরুদ্ধে এটি আরও কঠিন ছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগজাভিবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মে ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ ঘণ্টায় ৫০ লাখ ভিউয়ের রেকর্ড: সড়ক নিরাপত্তা ওভিসিতে ব্যাপক সাড়া

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT