ফুটবল

৭৮৬ কোটি টাকায় ব্রাজিলিয়ান কাসেমিরো ইউনাইটেডে

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়ের ছবি, জার্সিতে উত্থিত হাত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি জার্সি পরিহিত, স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩০ বর্ষী খেলোয়াড় ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে চলেছেন।

দলবদলের ফি হিসেবে রিয়ালকে এর জন্য ৬০ মিলিয়ন পাউন্ড ও অ্যাড-অনস আরও ১০ মিলিয়ন পাউন্ড দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সবমিলিয়ে পরিমাণ দাঁড়ায় ৭৮৬ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৫১৮ টাকা।

চার বছরের চুক্তি হওয়ার কথা থাকলেও শর্ত অনুযায়ী দুই পক্ষ চাইলে সেটির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নিতে পারবে। অল্প কিছুদিনের মধ্যেই রেড ডেভিলদের সঙ্গে উপার্জনকারী ফুটবলারদের একজন হিসেবে তিনি চুক্তি সম্পন্ন করবেন।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩০ বর্ষী ব্রাজিলিয়ান সবকিছুই জিতেছেন। তাই এখন প্রিমিয়ার লিগে একটি নতুন চ্যালেঞ্জ নেয়ার বিষয়টি তিনি উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এবারের গ্রীষ্ম মৌসুমের দলবদলে মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে গেলে কাসেমিরো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না।

বিষয়:কাসেমিরো ম্যান ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…