অন্যান্য খেলা

হ্যামিল্টন নয়, গ্রাঁ প্রি জিতলেন কার্লোস সেইঞ্জ

কার্লোস সেইঞ্জ গ্রাঁ প্রি জেতার পর ট্রফি হাতে তুলে নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পোর্টস ইভেন্টে কার্লোস সেইঞ্জ গ্রাঁ প্রি জিতেছেন, তিনি ট্রফি হাতে তুলে নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারের প্রথম গ্রাঁ প্রি জিতলেন কার্লোস সেইঞ্জ। ব্রিটিশ গ্রাঁ প্রিতে লুইস হ্যামিল্টন ও সার্জিও পেরেজদের মতো তারকাকে পেছনে ফেলে ফেরারির চালক সেইঞ্জ শিরোপা জিতে নেন।

রোববার সিলভারস্টোনে হওয়া ১৫০তম ব্রিটিশ গ্রাঁ প্রিতে কার রেস শেষে রেড বুলের পেরেজ দ্বিতীয় ও মার্সিডিজের হ্যামিল্টন তৃতীয় হন।

জয়ের পর সেইঞ্জ বলেছেন, ‘সিলভারস্টোনের মতো দারুণ জায়গায় ফেরারির হয়ে জেতা সম্ভবত একজন রেসিং ড্রাইভার হিসেবে সেরা অনুভূতি হতে পারে। মানসিকভাবে এটা আমার করা সবচেয়ে কঠিন রেসগুলোর একটি।’

‘গ্যাপ পূরণ করা, ট্র্যাকে বারবার সংঘর্ষ হওয়া, দ্বিতীয়বার আরম্ভ করা, সবই ছিল। স্টিয়ার হাতে সংগ্রাম করেছি। দ্বিতীয় ধাপে আমাকে জ্বালানী মজুদ রাখতে বলা হয়েছিল, যদি শেষ পর্যন্ত রেস চালাতে চাই। বাকি গাড়িগুলোকে পেছনে ফেলে ছুটে চলতে আমাকে ঝুঁকি নিতে হয়েছে।’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…