বিনোদন

প্রথমবারের মত কানে যাচ্ছেন আনুশকা

আনুশকা কানে যাচ্ছেন প্রথমবারের মতো, ফ্যাশনেবল পোশাক পরা অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুশকা কানে যাচ্ছেন প্রথমবারের মতো, তিনি একটি সুন্দর পোশাক পরেছেন এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। মেয়ে ভামিকা ও স্বামী বিরাট কোহলিকে নিয়েই ব্যস্ত রাখছেন নিজেকে। হাতে ছবির সংখ্যাও অন্যদের তুলনায় কম। তারই মাঝে এবার শোনা গেল সুখবর। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটবেন এ বলি অভিনেত্রী।

ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনিন সম্প্রতি আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘দারুণ লাগল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’

গেল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা পাড়ুকোন। এছাড়া কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। সেই পথই এবার অনুসরণ করবেন আনুশকা। তবে কানের আসন্ন আসরে তাকে কোন ভূমিকায় দেখা যাবে তা জানা যায়নি।

১৬ মে থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। ২৭ মে পর্যন্ত চলবে এই উৎসব।

সূত্র: এনডিটিভি

বিষয়:৭৬তম কান চলচ্চিত্র উৎসব আনুশকা শর্মা কান বলিউড অভিনেত্রী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…