প্রবাস সংবাদ

টরন্টোতে নাট্যাচার্য সে‌লিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে অনুষ্ঠিত নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, যেখানে বক্তা ও দর্শকরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডিয়ান বাংলা থিয়েটার এ্যলায়েন্সের উদ্যো‌গে টর‌ন্টোর টিএফএফ (টরন্টো ফিল্ম ফোরাম) এর ৩০০০, ড্যানফোর্থ এভেন্যু মিলনায়তনে উদযা‌পিত হয়েছে বাংলা নাটকের বরপুত্র নাট্যাচার্য সে‌লিম আল দীন-এর ৭৫ তম জন্মজয়ন্তী।

রোববার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন টর‌ন্টোর জ্যেষ্ঠ নাট্যজন, বাংলা‌দেশ থি‌য়েটার টর‌ন্টো এর প্রধান ‌মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল। সুচনা বক্ত‌ব্যে নাট্যজন সে‌লিম চৌধুরী নাট্যাচার্য সে‌লিম আল দীন-এর সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবনী উপস্থাপন ক‌রেন।

নাট্যাচার্য সে‌লিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ পরবর্তী‌তে বি‌ভিন্ন নাট্যদ‌লের পক্ষ থে‌কে আলোচনায় অংশ নেন নয়ন হা‌ফিজ, থি‌য়েটার ফোকস, ক‌বি ও নাট্যকার মেহরাব রহমান, নাট্যজন মাহমুদুল ইসলাম সে‌লিম, আইএম ক্রি‌য়ে‌টিভ ল্যাব -এর মিথুন রেজা, ম্যাক থি‌য়েটার -এর ম্যাক আজাদ, টরে‌ন্টো ফিল্ম ফোরা‌মের প‌ক্ষে আরিফ মো‌র্শেদ। সর্ব শে‌ষে বাংলা‌দেশ থি‌য়েটা‌রের সভাপ‌তি মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল সভাপ‌তির বক্তব্য দেন।

টর‌ন্টোয় অব‌স্থিত ঢাকা থি‌য়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয় নাট্যকলা বিভা‌গের প্রাক্তনী সেতু সে‌লিম আল দীন এর নাটক ‘যৈবতী কন্যার মন’ থে‌কে পাঠ ক‌রেন।

অনুষ্ঠান‌টি উপস্থাপনা ক‌রেন আবৃ‌তিকার ও অভি‌নেতা আরিয়ান হক। এরপর নাট্যাচার্যের নাটক ও কর্মজীব‌নের ওপর আ‌রিফ মো‌র্শেদ নি‌র্মিত তথ্য চিত্র প‌রি‌বেশ‌নের মাধ্য‌মে অনুষ্ঠান‌টির সমাপ্ত ঘোষণা করা হয়। গ্রাফিক্স ও পোস্টার ডিজাইন ক‌রেন নৃত্য প‌রিচালক ইত্তেলা আলী। সার্বিক সহ‌যো‌গিতায় ‌ছিল টর‌ন্টো ফিল্ম ফোরাম।

বিষয়:টরন্টো ফিল্ম ফোরাম নাট্যাচার্য সে‌লিম আল দীন যৈবতী কন্যার মন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…