চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:১০ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন, অন্যস্বর টরন্টো আয়োজনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যস্বর টরন্টো এর আয়োজনে মঞ্চ ও টিভি নাটকের বিশিষ্ট অভিনেত্রী শান্তা ইসলাম এর সাথে দলের সদস্যদের এবং সুধীজনদের কথোপকথন হয়েছে টরন্টো ফিল্ম ফোরাম (টিএফএফ) মিলনায়তনে ।

শনিবার (২২ নভেম্বর) অন্যস্বর এর দলনেতা আহমেদ হোসেন এর সঞ্চালনায় শুরু হয় শান্তার সঙ্গে কথোপকথন। আহমেদ হোসেন শুরু করেন জিনাত আর মিরান্ডা নিয়ে নানান আলোচনা। মাঝখানে শান্তা আবেগতাড়িত হয়ে বলতে থাকেন জিনাত চরিত্রের সংলাপ। আলাপে আলাপে শান্তা বলেন, আস্থা নিয়ে কেমন করে আহমেদ হোসেনের ঘাড়ে পা রেখে মিরান্ডা চরিত্রের প্রথম দৃশ্যটি শুরু করেন।

অভিনয়ের নৈপুণ্য, চরিত্র বিশ্লেষণের গভীরতা এবং মঞ্চে উপস্থিতির দৃঢ়তায় নিজেকে দীর্ঘদিন ধরে আলাদা করে তুলে ধরেছেন শান্তা ইসলাম।

অন্যস্বর টরন্টো অনুষ্ঠানে অতিথিরা, শান্তা ইসলামসহ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ শামসুল হক-এর বিখ্যাত নাটক “যুদ্ধ এবং যুদ্ধ”-এ জিনাত মহল চরিত্রে তাঁর অভিনয় ছিল অনন্য—ব্যথা, প্রতিরোধ এবং নারী শক্তির যে রূপ তিনি মঞ্চে তুলে ধরেন, তা দর্শকের হৃদয়ে দীর্ঘসময় দাগ কাটে।

এছাড়া বিশ্বনাট্যধারার অপরাজেয় নাট্যকার উইলিয়াম শেক্সপীয়ারের “দ্য টেম্পেস্ট” নাটকে মিরান্ডা চরিত্রে তাঁর বলিষ্ঠ ও শৈল্পিক অভিনয় প্রমাণ করে তাঁর বহুমাত্রিক দক্ষতা। চরিত্রের সরলতা, বিস্ময়, মানবিকতা এবং আবেগ—সব কিছুই তিনি নিখুঁতভাবে তুলে ধরে নাটকটিকে নতুন বোধে সমৃদ্ধ করেছেন।

Reneta

শান্তা ইসলাম, তাঁর অভিনয়ের প্রতিটি চরিত্রই দর্শককে নতুন অভিজ্ঞতায় নিয়ে যায়, আর শিল্পচর্চার প্রতি তাঁর নিবেদন আমাদের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করে চলেছে।

অনুষ্ঠানে শান্তা ইসলামকে নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, টরন্টো ফিল্ম ফোরাম এর সভাপতি, চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুল, বাংলামেইল সম্পাদক এবং এন আর বি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট লেখিকা সালমা বাণী, কন্ঠশিল্পী নাসরিন খান, বাংলাদেশ সেন্টারের সভাপতি শিবু চৌধুরী, লেখিকা ঈশাত আরা মেরুনা। আবৃত্তি করেন রিফফাত নূয়েরিন। সঙ্গীত পরিবেশন করেন আসিফ চৌধুরী, মেহজাবীন , স্বপ্নীল , ফারজানা হক বেবী। অনুষ্ঠানে রনি মজুমদার, জুলিয়া, শিরীন, ফারিয়া, ইশতিয়াক, বদরুদ্দোজা, মুনিমা শারমিন, মাসুদ পারভেজ সহযোগিতা করেন।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে শান্তা ইসলাম সাথে কথোপকথন অনুষ্ঠান সমাপ্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীঅভিনেত্রী শান্তা ইসলামকথোপকথনটরন্টোটরন্টো ফিল্ম ফোরামবিখ্যাত নাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT